আমাদের ওয়েব সাইটে সংযোজিত বইসমূহ একটি পোস্ট আকারে দেওয়া হল:
[অধিকাংশ বই ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws থেকে সংগৃহীত]
শেষ দিবসএই নশ্বর পৃথিবীর অন্যান্য সবকিছুর মত একদিন বর্তমান বিশ্বের ও পরিসমাপ্তি ঘটবে। এটা বিশ্বাস করা আমাদের ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। শেষ দিবসের বা কিয়ামতের লক্ষনসমূহ মুহাম্মদ(সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহর কাছে বর্ননা করেছেন। ইমাম ইবনে কাছীর এই লক্ষনসমূহ তাঁর কালজয়ী গ্রন্থ “আল-বিদায়া ওয়ান নিহায়া” তে সংগ্রহ করেছেন। এই বইটিতে কিয়ামতের লক্ষনসমূহ ও অন্যান্য পারিপার্শ্বিক ঘটনাবলী যা এখনো সংঘটিত হয়নি সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে, যদি ও অনেকগুলো লক্ষন ইতিমধ্য পরিলক্ষিত হচ্ছে। |
আর রাকীকুল মাখতুমলেখক: শাফিউর রহমান আল-মোবারকপুরী। আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাতবিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে। |
আল্লাহকে পেতে মাধ্যম গ্রহনলেখক: শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া |
তাওহীদের মূল নীতিমালাইসলামের সকল বিধিবিধান, আনুষ্ঠানিক ইবাদত, সামাজিক বিধান, পারিবারিক আচরণ সংক্রান্ত প্রত্যাদেশ, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক নীতিমালা, এসকল কিছু আবর্তিত ও অর্থপূর্ণ হয় একটি মূল ধারণাকে কেন্দ্র করে, আর তা হচ্ছে মানুষের রব, স্রষ্টা এবং মানুষের জীবনের প্রতিটি দিকের বিষয়াদি সম্পর্কে বিধানদাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ধারণা। ইসলামের এই গুরুত্বপূর্ন বিষয়টি এই বইটিতে ড়: আবু আমিনা বিলাল ফিলিপস অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন। |
কবীরা গুনাহকবীরা গুনাহ হচ্ছে যে সমস্ত কার্যকলাপকে আল্লাহ সুবাহানাহু তায়ালা কুরআনে ও রাসুল (সা:) এর সুন্নাহতে নিষিদ্ধ করেছেন ও যা প্রথম প্রজন্মের মুসলিমদের কর্মের মাধমে সুস্পষ্ট হয়েছে। কবীরা গুনাহ নির্ধারনে স্কলারদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে। কেউ কেউ “সাতটি জঘন্য কাজ থেকে বিরত থাক” এই হাদীসের উপর ভিত্তি করে বলেন কবীরা গুনাহ হচ্ছে শুধুমাত্র সাতটি: আল্লাহর সাথে শিরক করা; যাদু; অন্যায়ভাবে কাউকে হত্যা করা; এতিমের সম্পদ ভোগ করা; সুদ নেওয়া; যুদ্ধ ক্ষেত্রথেকে উপযুক্ত কারন ব্যতিত পলায়ন করা; এবং কোন সৎচরিত্রাবান নারীর বিরুদ্ধ অপবাদ দেওয়া (মুসলিম ও বুখারী) আব্দুল্লাহ ইবনে আবাস বলেনঃ “সাত নয় বরং এর সংখ্যা ৭০ এর কাছাকাছি”। এই বইটিতে ইমাম যাহাবী কুরআন ও সুন্নাহর আলোকে সত্তরটি কবীরা গুনাহ চিনহিত করেছেন। এই বইটি সংকলন করেছেন প্রখ্যাত ইমাম, মুহাদ্দিস, হাদীস নিরিক্ষক ও ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান ইবনে খাইমায আত-তুরকামানি, সামস-আল-দীন আল-দামেস্কী আল যাহাবী আল-শাফী (৬৭৩-৭৪৮ হইঃ)। তিনি দামেস্কে জন্মগ্রহন করেন এবং তিনি নিজেকে তাঁর পিতার পেশা অনসারে অনেক সময় স্বর্ণকারের পূত্র “আল-যাহাবী” বলে পরিচয় দিতেন। |
আল-বিদায়া ওয়ান নিহায়াআল বিদায়া ওয়ান নিহায়া (আদি থেকে অন্ত) – ইমাম ইবনে কাছীরের সুপ্রসিদ্ধ কিতাব। এটিকে ইসলামের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হিসাবে বিবেচনা করা হয়। এই কিতাবটির অন্যন্য বৈশিষ্ট্য হচ্ছে এতে শুধুমাত্র অতীতে ঘটানাবলীয় লিপিবদ্ধ করা হয়নি বরং কুরআন ও হাদীসের আলোকে কিয়ামতের লক্ষন ও শেষ দিনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। |
আসহাবে রাসুলের জীবনকথালেখক: মুহাম্মদ আবদুল মাবুদ। এই বইটিতে রাসুল (সা:) ও তার সাহবীদের অনেক ঘটনাবলী সুক্ষভাবে উপস্থাপন করা হয়েছে। লেখক প্রচুর তথ্য এর মাধ্যমে সাহাবীদের জীবনী ও রাসুল (সা:) তাদেরকে কিভাবে অনুপ্রাণিত /সংশোধন করতেন তা চিত্রায়িত করেছেন।
|
তাফসীর ইবনে কাছীরআল কুরআন আল্লাহ সুবাহানাহু তায়ালা’র বানী যা তিনি অবতীর্ণ করেছেন তাঁর সৃষ্টিজগতের হেদায়তের জন্য।যেহেতু কুরআন ইসলামিক জ্ঞানের প্রাথমিক উৎস, তাই প্রত্যেক মুসলিমের কুরআনের সঠিক ব্যাখা জানা আবশ্যাক। ইমাম ইবনে কাছীর এর এই তাফসীরটি খুবই প্রসিদ্ধ এবং বিশ্বব্যাপী স্বীকৃত। এটিতে হাদিস, ইসলামিক ইতিহাস ও স্কলারদের মতামত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।
|
তাহক্বীক রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)এই বইটি প্রখ্যাত মুহাদ্দিস ও ফকীহ ইমাম আবু ইয়াহিয়া ইবনে শারাফ আন-নববী আদ-দামেস্কী সংকলন করেছেন। এই কিতাবের কিছু যয়ীফ হাদীস শাইখ নাসির উদ্দীন আল-বানী চিহ্নিত করেছেন। শাইখ নাসিরুদ্দিন আল আলবানি কতৃক তাহক্বীক কৃত গ্রন্থ তাওহীদ পাবলিকেশন্স ঢাকা প্রকাশ করেছে। Daeef hadeeth in Riyadh us Saleheen – by Shaik Nasiruddin Albanee |
বুখারী শরীফ |
সহীহ মুসলিম
|
আবু দাউদ শরীফ
|
সুনানু নাসাঈ শরীফ |
আল্লাহর তলোয়ারখালিদ বিন ওয়ালিদ একজন মহান বীরের নাম; তিনি ইসলামের ইতিহাসে একজন মহান সৈনিক। তিনি ব্যতীত আরেকজন হচ্ছে চেঙ্গিস খান যে তার সৈনিক জীবনে অপরাজেয় ছিল। খালিদ এর বীরত্বের একটি উদাহরন হচ্ছে সেই একমাত্র ব্যক্তি যে রাসুল্লাহ সা: কে একবার স্বল্প সময়ের জন্য পরাজিত করতে সক্ষম হয়েছিল। মূল বইটির শিরোনাম হচ্ছে ” আল্লাহর তলোয়ার: খালিদ বিন ওয়ালিদ, তার সংগ্রামী জীবন”। ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল এ আই আকরাম এই বইটি লিখেছেন। লেখক ঐতিহাসিক পটভূমিগুলো উপলব্ধি করার জন্য আরবি ভাষা রপ্ত করেন এবং যুদ্ধের কলা- কৌশল বুঝার জন্য ও ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য – উপাত্ত সমূহ সমন্বয় সাধন করার জন্য প্রত্যকটি যুদ্ধ ক্ষেত্র পরিদর্শন করেন। বইটি প্রথম প্রকাশিত হয় “আর্মি এডুকেশন প্রেস, রাউলপিন্ডি, পাকিস্থান ” থেকে। এই বইটির একটি অন্যন্য বৈশিষ্ট হচ্ছে এইটি ইংরেজি থেকে আরবীতে অনুবাদ করা হয়েছে এবং বর্তমানে আরববিশ্বের অনেক স্টোরে এই বইটি বিক্রি হচ্ছে। |
তাওহিদ এবং শিরকলেখক: শাইখ আবুল কালাম আযাদ তাওহীদ ও শিরক: একটি মূল্যবান গ্রন্থ। তাওহীদ ও শিরকের তুলনামূলক আলোচনা, শিরক ও শিরক-আশ্রিত ভুল বিশ্বাসের ধরন-ধারণ সরল ভাষায় বিশ্লিষ্ট আকারে আলোচিত হয়েছে এ-গ্রন্থে। |
ইসলামে নৈতিকতা |
আহলে সুন্নাহর মূল আকিদার সংক্ষিপ্ত পরিচয় |
ইসলামী মূল আকিদার বিশ্লেষনলেখক: সালেহ বিন উসাইমীন |
তাওহীদের কতিপয় গুরুত্বপুর্ন বিষয় |
দ্বীনে অবিচল থাকার কতিপয় উপায় |
ইসলামী হিজাব বা পর্দা |
ভ্রান্ত তাবিজ কবচ |
শিরকের বাহন
শিরকের বাহন: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। শিরকের বাহন বা উসিলাগুলো কি-কি তা বিশ্লিষ্ট আকারে আলোচনায় এসেছে বর্তমান গ্রন্থে। শরীয়ত অসমর্থিত উসিলা, কবরকে মসজিদ বানানো, নেককার বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি, যা সম্মান করতে আল্লাহ নির্দেশ দেননি তা সম্মান করা, বিদয়াতী ঈদ-উৎসব ও সভা-সমাবেশ, এসব বিষয়ের বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে এ গ্রন্থে। |
কিভাবে তাওহীদের দিশা পেলাম
কিভাবে তাওহীদের দিশা পেলাম? একটি আত্মজীবনীমূলক চমৎকার গ্রন্থ। শায়খ মুহাম্মদ বিন জামীল যায়নু কিভাবে স্বচ্ছ-শুভ্র তাওহীদের দিশা পেলেন তারই ইতিবৃত্ত বর্ণিত হয়েছে বক্ষ্যমাণ এ রচনায়। শায়খ তার জীবনের অধ্যায়গুলো বিশ্লিষ্ট আকারে খুলে দিয়েছেন এ-গ্রন্থে; ফলে বহু মুসলিম সমাজে ছড়িয়ে থাকা শিরক-বিদআত ও গোমরাহী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বইটির ভূমিকা অভূতপূর্ব। |
ইসলামী আকিদা বিষয়ক কতিপয় গুরুত্বপুর্ন প্রশ্নোত্তর |
সঠিক ধর্মবিশ্বাস ও উহার পরিপন্থী বিষয় |
সুন্নাতে রাসুল আকড়ে ধরা ও বিদআত থেকে সতর্ক থাকা অপরিহার্য |
ইসলাম স্বীকৃত অধিকার |
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ |
নামাজ ত্যাগকারীর বিধান |
|
নামাজ ও পবিত্রতা |
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ |
কাশফুশ সুব্হাত (সংশয় নিরসন) |
তাওহিদ এবং কালিমা ত্বাইয়িবার |
তিনটি মূলনীতি ও প্রমানপঞ্জী |
রাযায়েলে আমল |
ইসলামী মূল আকিদার বিশ্লেষন |
মনোনীত ধর্মসংকলন : আব্দুররব আফফান
মনোনীত ধর্ম: তুলনামূলক ধর্মালোচনায় একটি চমৎকার প্রয়াস। অমুসলিমদের প্রতি, বিশেষ করে, হিন্দু সমাজের প্রতি, ইসলামের দাওয়াত পৌঁছানো এ-গ্রন্থের মূল লক্ষ্য। |
পথের সম্বল |
বিদআত দর্পন |
ইসলামী আদর্শ ও শিষ্টাচার |
জীবন নির্দেশিকা |
আরকানুল ইসলাম ওয়াল ঈমান |
ইসলামী জীবন পদ্ধতি |
বিদআত থেকে সাবধানঅনুবাদক : আব্দুররব আফফান
সংক্ষিপ্ত বর্ণনা: ‘বিদআত থেকে সাবধান’ শায়খ আব্দুল আযীয ইবন আব্দিল্লাহ ইবন বায রাহেমাহুল্লাহের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ গ্রন্থটির চারটি প্রবন্ধে তিনি মুসলিম বিশ্বে ছড়িয়ে-থাকা চারটি বিদআতের পর্যালোচনা করেছেন এবং সেগুলো থেকে উম্মাহকে সতর্ক করেছেন। সেগুলো হলো:
|
আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল আকিদা ও বিশ্বাসসংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
সংক্ষিপ্ত বর্ণনা: আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা: পুস্তকাটিতে আল্লাহ্র তাওহীদ; ফেরেশতা, কিতাব, রাসূল, আখেরাত ও তাকদীরের উপর ঈমান আনার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়ালা জামা‘আতের আকীদা-বিশ্বাস বর্ণিত হয়েছে।
|
আত্ম শুদ্ধি |
মহান আল্লাহর মারিফাতসংকলন : মুহাম্মাদ হারুন হুসাইন |
১০০ সুসাব্য্স্ত সুন্নাহ |
সুফিবাদ
সূফীবাদ: এ গ্রন্থে সূফীবাদের হাকীকত, সূফীদের কতিপয় বাণী, ওলী কাকে বলে? কাসীদায়ে বুরদা কি? দালাইলুল খাইরাত গ্রন্থের পরিচয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। |
রোজার ৭০টি মাসয়ালা ও মাসায়েল |
সন্তান প্রতিপালন |
তাওহিদ |
কিয়ামতের আলামতলেখক: শাইখ আব্দুল্লাহ বিন শাহেদ |
সংক্ষিপ্ত ইসলামী ফেকাহকোষসংকলন : মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
অনুবাদক : আব্দুররব আফফান – মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল – মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ – আজমল হোছাইন আবদুন নূর – শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
সংক্ষিপ্ত বর্ণনা: একটি সহজবোধ্য ফেকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংলগ্ন মূলনীতি, আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়।
বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে বক্ষ্যমাণ এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে। বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে। গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহ্বান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন।
|





















আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।
thank you