Gallery

রমযানের উদ্দেশ্য

মুসলিমদের প্রত্যেক ইবাদতের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবাহানাহু তায়ালা আশা করেন তার বান্দারা সে সমস্ত ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করুক, তা উপলব্ধি করুক এবং তা সফলভাবে পালন করুক। অনেকগুলো ধমী্র্য় কাজের মধ্যে অন্যতম হচ্ছে রোজা রাখা অর্থাৎ … Continue reading

Gallery

শয়তান : মানুষকে বিপথে পরিচালিত করতে শয়তানের গৃহীত পদক্ষেপ – ২

শয়তান বিভিন্ন পন্থায় তার কাজ চালিয়ে যায়। এমনকি অনেক মুসলিম শয়তানের মিত্র হিসেবে কাজ করছে অথচ তারা এ বিষয়ে সচেতন নয়। শয়তান এক গভীর ষড়যন্ত্রকারী। সকল খারাপ কাজই শয়তানের কুমন্ত্রণার ফসল। শয়তানের এসব খারাপ কাজ সম্পর্কে আল্লাহ্‌ ঠিকই অবহিত আছেন। তাই আল্লাহ্‌ ও মুমিনদের কাছে এসব ষড়যন্ত্র খুবই দুর্বল: Continue reading

Gallery

শিরক: আমাদের সমাজে যে আকারে প্রচলিত -২

This gallery contains 1 photo.

কেউ যদি কোন ভাগ্যগণনাকারীর কাছে যায় এবং তার নিকট কোন কিছু জানতে চায়, তবে ঐ ব্যাক্তির সালাত ৪০ দিন এবং রাত পর্যন্ত কবুল হবে না।” (মুসলিম)

এ বিধান শুধুমাত্র একজন ভাগ্যগণনাকারীর নিকট কৌতুহলবশতঃ যাওয়ার জন্য। অবশ্য এরপরও ঐ ব্যক্তিকে ৪০ দিন পর্যন্ত সালাত আদায় করে যেতে হবে, যদিও সে এর সওয়াব পাবে না, তবে সে সালাত আদায় করে ফরয আদায় করার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যাবে। তা না করলে সালাত আদায় না করার অপরাধে অপরাধী হতে হবে। কেউ যদি এ কথা বিশ্বাস করে যে ভাগ্যগণনাকারীর নিকট ভবিষ্যতের জ্ঞান রয়েছে, কিংবা অতীন্দ্রিয় (গায়েব) জ্ঞান রয়েছে, Continue reading

Gallery

শিরক: আমাদের সমাজে যে আকারে প্রচলিত -১

This gallery contains 2 photos.

ইসলাম ও শরীয়তবিরোধী কোন প্রবৃত্তির অনুসারীকে প্রবৃত্তির পূজারী বলা হয়েছে। ইবন আব্বাস (রা) বলেছেন, শরীয়া বিরোধী প্রবৃত্তিও এক প্রকার মূর্তি যার পূজা করা হয়। আজকের মুসলিম সমাজে অনেক মুসলিমই নিজের খেয়ালখুশির অনুসরণ করে থাকে, এবং নিজের মতামতকে অর্থাৎ নিজের কাছে কি মনে হল, তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। অথচ একজন মু’মিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে জানতে সচেষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ও তাঁর রাসূল (সা) কি বলেছেন, এবং সে তা জানামাত্র মাথা পেতে গ্রহণ করে নেয়, সেটা তার মন মত হোক বা না হোক, অথচ আমাদের সমাজের কিছু উদ্ধত লোক আছে, যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের কথা শোনানোর পরও তারা নিজেদের মতামতের পক্ষে সাফাই গাইতে থাকে এবং “আমার তা মনে হয় না।”, “আমার মনে হয় এটা ঠিক।” বা “এটা ঠিক না।” এরূপ মন্তব্য করার ধৃষ্টতা দেখায়। এমন মানুষ তার যা মনে হয়, সেই অনুযায়ীই কাজ করে যায় এবং নিজের প্রবৃত্তি মত নিজের ধর্ম বানিয়ে নেয়। ধরা যাক একজন মানুষ খুব নামায পড়ে, কিন্তু যখনই তাকে যাকাতের কথা বলা হয়, সে নানা অজুহাত এবং নিজস্ব মতামত দিতে থাকে, কেননা যাকাতের বিধান তার মনমত হয় নি, অথবা সুদ খাওয়া থেকে তাকে নিষেধ করলে সে আঁতকে ওঠে এবং এই বিধান মানতেই চায় না, বরং নিজ খেয়ালখুশীর অনুসরণ করে। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে কম নেই, আমাদের আশেপাশেই অনেকে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে রক্ষা করুন।
Continue reading

তাওহীদের মূলসূত্রাবলীঃ আমাদের সমাজের প্রেক্ষাপটে সংক্ষিপ্ত পর্যালোচনা -২

তাওহীদ আল আসমা ওয়া সিফাত:

অর্থ: আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাঁর একত্ব। এর অর্থ হচ্ছে:

১) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ওপর কেবল সেসকল নাম ও গুণাবলী আরোপ করা যাবে যা আল্লাহ বা তাঁর রাসূল (সা) করেছেন, এক্ষেত্রে এসব নাম এবং গুণাবলীকে ব্যাখ্যা- বিশ্লেষন করার চেষ্টা করা যাবে না কিংবা এগুলোর বাহ্যিক অর্থ ব্যতীত অন্য কোন অর্থ খোঁজা যাবে না। যেমন কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর ক্রোধের কথা উল্লেখ করেছেন:

“… আল্লাহ তাদের প্রতি ক্ষুদ্ধ, তাদেরকে অভিসম্পাত করেন, এবং তাদের জন্য মন্দ পরিণতি প্রস্তুত রেখেছেন।” (সূরা আল ফাতহ, ৪৮ : ৬)

এ আয়াত থেকে এটুকুই বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষুদ্ধ হন। তবে তাঁর ক্রোধকে মানুষের ক্রোধের সাথে তুলনা করা যাবে না কেননা: Continue reading

Gallery

তাওহীদের মূলসূত্রাবলীঃ আমাদের সমাজের প্রেক্ষাপটে সংক্ষিপ্ত পর্যালোচনা -১

This gallery contains 1 photo.

বর্তমানে বাঙালী মুসলিম সমাজে তাওহীদের ধারণা শুধুই একটি থিওরি বলা চলে। শিক্ষিত সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে স্কুল পর্যায়ে ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীরা তোতাপাখির মত তাওহীদের সংজ্ঞা মুখস্থ করতে থাকে। সাধারণতঃ দেখা যায় যে প্রতি ক্লাসেই মোটামুটি বই মুখস্থে’র এই করুণ প্রক্রিয়া চলতে থাকে। অপরদিকে অশিক্ষিত মানুষের তো সে সংজ্ঞাও জানা নেই। তবে এই উভয় ক্ষেত্রেই যে ব্যাপারটি অনুপস্থিত, তা হচ্ছে জীবনে তাওহীদের বাস্তবিক প্রয়োগ। Continue reading

Gallery

কুরআনে বর্ণিত কাহিনী থেকে শিক্ষা গ্রহণ : কুরআনের কাছে ফিরে আসা

কুরআনের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ:কুরআনে বহুস্থানে অতীতের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই কাহিনীগুলোর ভিতর খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপদেশ বিদ্যমান। এই কাহিনীগুলো একবারে বর্ণিত হয়নি (সূরা ইউসুফ ব্যতীত), তাই একথা সুস্পষ্ট যে ইতিহাস বর্ণনা আল্লাহর উদ্দেশ্য নয় বরং এই কাহিনীগুলোর মধ্য দিয়ে তিনি আমাদের দিক নির্দেশনা দিতে চান। Continue reading

কুরআন বুঝতে হলে

আমরা যারা কুরআন পড়তে, কুরআন থেকে শিক্ষা নিতে আগ্রহী তাদের শুধু কুরআনকে পড়লেই চলবেনা, এর যথাযথ অর্থও হৃদয়ংগম করতে হবে। আমাদের বর্তমান ব্যক্তিজীবন, সমাজ ও বিশ্বব্যবস্থার (World Order) আলোকে কুরআনের বাণী কি শিক্ষা দেয় তা বুঝতে হবে। আমাদের মাঝে কুরআন তেলাওয়াত বহু লোকেই করে, কিন্তু অধিকাংশই বুঝে পড়েন না। আরো আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে এদের অনেকেই না বুঝে পড়েই তৃপ্ত। কিন্তু আল্লাহ যখন কুরআন পাঠের নির্দেশ দিয়েছেন তখন কি না বুঝে পড়তে বলেছেন? কুরআন হাদীস থেকে না বুঝে পড়ার কোন নির্দেশ এসেছে? মানুষ যদি না বুঝেই পড়ে তবে কুরআনে এত জ্ঞানগর্ভ ভাষণের কিইবা দরকার ছিল? সারা কুরআন তো আলিফ, লাম, মীম এর মত হরফ (যার অর্থ আল্লাহই ভাল জানেন) দিয়ে ভরা থাকতে পারত। আমরা আগেই উল্লেখ করেছি কুরআন নাযিলের একটা কারণ হচ্ছে আল্লাহ চান আমরা তাঁর বাণীকে বুঝার চেষ্টা করি, তাঁর আয়াত নিয়ে চিন্তা করি। এখন এই বুঝার পথে অগ্রসর হবার আগে কয়েকটা ব্যাপার জানা থাকলে আমরা কুরআন পড়ে অনেক বেশি লাভবান হতে পারব। নচেৎ দেখা যাবে অর্থ বুঝে কুরআন পড়েও এর মূল বক্তব্য আমাদের কাছে অস্পষ্ট রয়ে যাবে অথবা মাঝপথেই আমরা উদ্যম হারিয়ে ফেলব।
কুরআন প্রাচীন কালের ইতিহাস বর্ণনাকারী কোন উপন্যাস নয়, এটি মানুষের জন্য পথনির্দেশ, এটি মানুষের চোখ খুলে দেয়। যারা কুরআনকে বুঝে পথ চলবে তারা পথ হারাবে না। এই কুরআনকে বুঝার জন্য আমাদের যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে-

কুরআনের মূল লক্ষ্য:

কেউ যদি কুরআনের মূল লক্ষ্যগুলোকে সামনে না রেখে কুরআন পড়েন তবে তিনি সেই ব্যক্তির মত যিনি সবচেয়ে লেটেস্ট মডেলের কম্পিউটার কিনে শুধু গেমস্ খেলার জন্য একে ব্যবহার করেন। কোন বই পড়ে লাভবান হতে হলে একজনকে বইটির মূল উদ্দেশ্য ও লক্ষ্য মাথায় রাখতে হবে। ব্যক্তির উদ্দেশ্য ভেদে পড়ার ধরনও বিভিন্ন হয়। কেউ যদি শুধু বরকত লাভের আশায় কুরআন পড়েন তবে তিনি অর্থ বুঝার তোয়াক্কা না করে দ্রুত পড়ে যান। একজন মুসলিম যদি না বুঝে কুরআন পড়েন তাহলে খুব একটা লাভ হবেনা। এভাবে কুরআন পড়লে আল্লাহর বাণী একজনের উপর প্রভাব ফেলতে পারেনা। তাই আমাদের কুরআন অধ্যয়নকে অর্থবহ করতে কুরআনের নিম্নোক্ত মূল লক্ষ্যগুলো মাথায় রাখা দরকার-

  • ক) কুরআন আল্লাহর তাওহীদ শিক্ষা দেয়: মানবমন সবসময় তার স্রষ্টাকে জানতে চায়। কুরআন মানুষকে সেই স্রষ্টা, তাঁর নির্দেশাবলী ও তাঁর গুণাবলী সম্পর্কে জানায়। কুরআনের এই শিক্ষা থেকে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ে ও আরো বেশি করে আল্লাহকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ যদি তাঁর সম্পর্কে না জানাতেন তবে মানুষের পক্ষে আন্দাজ অনুমান করে কখনই আল্লাহর প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব হতনা। তাই কেউ যখন কুরআন পড়ে তখন তার বুঝা উচিত সে তার স্রষ্টা ও প্রতিপালক সম্পর্কে পড়ছে। সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ (সাঃ) তাঁর এক সাহাবীকে প্রশ্ন করেছিলেন,‘তুমি কি জানো কুরআনের কোন আয়াতটি সবচেয়ে সেরা?’ সাহাবী সঠিক উত্তর দিয়েছিলেন- সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসী।

    “আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারেনা এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে (পৃথিবী) কিংবা পেছনে (আখিরাত) যা কিছু রয়েছে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারেনা, যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতীত। তাঁর কুরসি সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।” (সূরা বাকারা, ২:২৫৫)

    কুরআনের সেরা আয়াতটি পুরোটাই আল্লাহর মহত্ত্বের বর্ণনা। এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে আল্লাহ তাআলার নিজের স্বরূপ সম্পর্কে জানানোই কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সূরা ইখলাসকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে, এই সূরাও আল্লাহর বর্ণনা। এই বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারি ইবাদত শুধু আল্লাহরই জন্য। তাই এখন থেকে আমরা আল্লাহর গুণবাচক আয়াত পড়ার সময় স্মরণ রাখব যে এগুলো বুঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • খ) কুরআন সঠিক পথ দেখায়: আল্লাহর নাম, গুণাবলী জানার পর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উপায় জানা। আমরা প্রতি নামাযের প্রতি রাকাতে আল্লাহর কাছে একটা মূল্যবান বস্তু চাই:

    “আমাদের সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।” (সূরা ফাতিহা, ১:৫-৭)।

    আল্লাহ আমাদের এ ডাকে সাড়া দিয়ে সূরা বাকারার শুরুতেই বলেছেন,

    “এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী মুত্তাকীদের জন্য।” (সূরা বাকারা ২:২)

    অর্থাৎ মুত্তাকীদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন দিক নির্দেশনা দেয়। রাসূলুল্লাহর (সা) সুন্নাহও এই দিক নির্দেশনার অন্তর্ভুক্ত কেননা কুরআনেই সুন্নাহর অনুসরণ করতে বলা হয়েছে। এভাবে কুরআন পড়ার মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে কোন পথে গেলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন। আল্লাহকে খুশি করতে পারলেই দুনিয়া ও আখেরাতে আমরা নিশ্চিন্ত হতে পারি। কেয়ামত পর্যন্ত কুরআন মুসলিমদের সরল পথ দেখাবে, আমাদের তাই সরল পথের সন্ধানে কুরআনের কাছে ধর্ণা দিতে হবে।

  • গ) কুরআন ব্যক্তিসত্তাকে পরিশুদ্ধ করতে চায়: কুরআন শুধুমাত্র একটি বিধিবিধানের গ্রন্থ নয়, এটি এমন একটি গ্রন্থ যা একজন মানুষের চরিত্র গড়ে তোলে। কুরআন শুধু আমাদের সঠিক পথের জ্ঞানই (ইল্ম) দেয়না বরং সেই সঠিক কাজ করার জন্য ভীতি, ভালোবাসা ও দায়িত্ববোধও (তাকওয়া) ঢেলে দেয়। কুরআনে নানাভাবে এই উদ্দেশ্য সাধিত হয়েছে; যেমন আল্লাহ মানুষের কাছে এই ক্ষণস্থায়ী পৃথিবীর স্বরূপ বর্ণনা করেছেন, পৃথিবীর আনন্দের সাথে জান্নাতের পার্থক্য দেখিয়েছেন, তিনি আরও বর্ণনা করেছেন বিচার দিবসে বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণাম। কুরআনে প্রায় প্রতিটি বিধান বর্ণনার শেষে আল্লাহর স্মরণ, অনুগতদের জন্য পুরষ্কারের প্রতিশ্রুতি এবং অবাধ্যদের জন্য শাস্তির প্রতিজ্ঞা করা হয়েছে। এই ইলম এবং তাকওয়া একসাথে বর্ণনার অসংখ্য উদাহরণ আছে, যেমন সূরা বাকারায় ২২১-২৪২ আয়াত পর্যন্ত বারোটি ভিন্ন ধরনের বিধান বর্ণনা করা হয়েছে। প্রতিটি বিধানের পর পরই আল্লাহ তাঁর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে তাঁকে ভয় করার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।
    আল্লাহ কেন ‘ইলমের’ সাথে ‘তাকওয়া’ জুড়ে দিলেন? এর কারণ হচ্ছে শুধু ভাল-মন্দের বা সঠিক-বেঠিকের জ্ঞানই মানুষকে সঠিক পথে রাখার জন্য যথেষ্ট নয়, এর জন্য চাই অন্তেরর তাগিদ। এর বাস্তব উদাহরণ পশ্চিমা বিশ্বে দেখা যায় — পশ্চিমারা জানে ধূমপান, মদ্যপান, নেশাদ্রব্য ক্ষতিকর কিন্তু তবুও তাদের কয়জন এসব থেকে দূরে থাকার প্রেরণা পায়? এজন্য কুরআন পড়ার সময় এই তাকওয়ার বাণীগুলো আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে।
  • ঘ) কুরআন ইসলামী সমাজ তৈরির কথা বলে: কুরআন মানুষকে বৃহত্তর সমাজের অংশ হিসেবে বর্ণনা করেছে, কুরআনে এসেছে সামাজিক দায়িত্ব, সামাজিক অধিকার, পারস্পারিক সমঝোতার নির্দেশ।

    “হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট [তোমাদের অধিকার] চেয়ে থাক এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সর্তকতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন।” (সূরা নিসা ৪:১)

    কুরআন আল্লাহর সুস্পষ্ট দিক নির্দেশনায় পরিচালিত এক অনন্য সমাজ গড়তে বলে। ধর্মবিমুখ সমাজ থেকে তা আলাদা। ইসলামী সমাজ ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে।

    “তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।” (সূরা আলে ইমরান, ৩:১১০)

    কুরআনের সমাজ ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারকে প্রশ্রয় দেয়না, এখানের সদস্যরা একত্রে মন্দকে দূর করে ও ন্যায় প্রতিষ্ঠা করে। এই চিন্তাধারা পশ্চিমাদের থেকে ভিন্ন। সেখানে কেউ সমাজের তোয়াক্কা না করে নিন্দনীয় কাজে লিপ্ত থাকতে পারে, সমাজ সেসব দেখেও না দেখার ভান করে। এজন্য একজন যখন কুরআন পড়ে, তার অবশ্যই বুঝা উচিত কুরআন তাকে সমাজ তথা গোটা মানবজাতির সদস্য হিসেবে তার কর্তব্য ও অধিকার প্রদর্শন করছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কুরআন অধ্যয়ন করলে প্রতিটি মুসলিমই নিজ জাতি ও পৃথিবীর জন্য উপকারী বলে প্রতীয়মান হবে।

  • ঙ) কুরআন মুসলিমদের প্রতিপক্ষ চিনিয়ে দেয়: ইসলামের প্রসার একটি আদর্শগত বিপ্লবের মত যা সকল জাহিলিয়াতের শিকড় উপড়ে ফেলে। এই পরিবর্তন করতে গিয়ে বাধা আসবে। ভ্রান্ত পথে পরিচালিত বিলাসী শাসকগোষ্ঠী তাদের ক্ষমতার পরিবর্তন চাইবেনা। সাইয়েদ কুতুবের মতে ইতিহাস শিক্ষা দেয় জাহিলি সমাজ শান্তি চায়না, তারা যুদ্ধের পথ বেছে নেয়। এই সংঘাতে আল্লাহ মুসলিমদের দিক নির্দেশনা দিয়েছেন, তিনি জানিয়েছেন কিভাবে শত্রুর বিরুদ্ধে শক্তি অর্জন করতে হয়, সংঘাতের সময় কি নীতি অবলম্বন করতে হয়। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু শয়তান। তার থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন,

    “যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্নব হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা ফুসসিলাত, ৪১:৩৬)

    মুসলিমদের আরো শত্রু আছে, তাদের আল্লাহ পরিষ্কার ভাবে চিনিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন অবিশ্বাসীরা, মুশরিক, ইহুদি ও খ্রীস্টানরা কিভাবে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুসলিমদের আভ্যন্তরীণ শত্রু মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ দীর্ঘ বর্ণনা দিয়েছেন (যেমন সূরা মুনাফিকুন)। আল্লাহ আরও এক শত্রুর কথা জানিয়েছেন, যাকে তিনি না চিনিয়ে দিলে মানুষ বুঝতে পারতোনা – সে হচ্ছে নিজ নফ্স।

    “যারা নিজ নফসের লালসা থেকে মুক্ত, তারাই সফলকাম।” (সূরা আল হাশর, ৫৯:৯)

    মুসলিমদের কুরআন পাঠ করার সময় তাই খেয়াল রাখতে হবে আল্লাহ তাকে সত্যিকারের শত্রুদের ব্যাপারে সর্তক করছেন, এই শত্রুরা তাকে সরল পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। শত্রুদের আচরণ ও কিভাবে আত্মরক্ষা করা যায় সে সম্পর্কে কুরআনের আয়াতগুলো মনে গেঁথে নেয়া প্রয়োজন। উপরে আলোচিত কুরআনের লক্ষ্যগুলো মূলত একটি লক্ষ্য থেকে উৎসারিত, আর তা হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস (তাওহীদ)। এক আল্লাহকে শুধু স্রষ্টা হিসেবে মানাই যথেষ্ট না, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর বশ্যতা স্বীকার করে নেয়াও তাওহীদের অংশ।

Gallery

কুরআন নাযিলের উদ্দেশ্য এবং কুরআন পাঠে আমাদের আচরন

আমরা আরবী ভাষায় কুরআন পড়ি কিন্তু অধিকাংশই এর অর্থ বুঝিনা। পৃথিবীর আর কোন বই আমরা না বুঝে পড়তে রাজি নই কিন্তু কুরআন না বুঝে পড়েও আমরা আত্মতৃপ্তি পাই, কেননা তেলাওয়াতের সওয়াবটাই আমাদের কাছে মুখ্য, আল্লাহ আমাদের কি করতে বললেন আর কি ছাড়তে বললেন তা মুখ্য না। এর ফলে আমরা শিক্ষিত হয়েও আজ ইসলামের দৃষ্টিতে চরম মূর্খ। Continue reading

Gallery

মুসলিম চরিত্রে রমযানের কাঙ্খিত প্রভাব – পর্ব ২

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “রমযানের আগমনে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়”। প্রচুর পরিমাণে ভাল কাজ করে জান্নাতের নিকটবর্তী হওয়ার বিরাট সুযোগ আসে রমযানে। কিন্তু বর্তমান মুসলিম সংস্কৃতিতে রোযা ধর্মীয় চিন্তা-ভাবনা এবং সংযমের পরিবর্তে পরিণত হয়েছে উৎসবের মাসে! রমযানের রাতগুলি পরিণত হয় পার্টি এবং ভোজের রাত্রিতে যা কিনা কোন কোন দেশে ভোর পর্যন্ত চলে। সেখানে রাত পরিবর্তিত হয় দিনে, দিন পরিবর্তিত হয় রাতে (বহু মানুষই রোযার সময়টুকু ঘুমিয়ে কাটায়)। সাধারণতঃ সেহেরীতে মানুষ হালকা খাবারের বদলে পেট ভরে খায়। ফলে রোযা অবস্থায় খুব কম মানুষই প্রকৃত ক্ষুধার তাড়না বোধ করে। আবার ইফতারীতে আরেক দফা ভরপেট খাওয়া চলে, সেই সাথে রয়েছে রকমারী খাবারের আয়োজন। ফলে অনেকেই রমযান শেষে ওজন বেড়ে যাওয়ার অভিযোগ করে! কুরআন ও হাদিস অনুসারে রমযানে আমারা কিভাবে সর্বাধিক সাফল্য অর্জন ও দিক নির্দেশনা- প্রবন্ধটির একটি শুদ্ধ প্রয়াস। Continue reading

মুসলিম চরিত্রে রমযানের কাঙ্খিত প্রভাব – পর্ব ১

রমযানের গুরুত্ব:

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “রমযানের আগমনে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়”। রমযানে অধিক পরিমাণে ভাল কাজ করে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়। রমযানে সিয়াম পালনের মাধ্যমে পূর্ববর্তী গুনাহ মাফ করিয়ে নেয়ার চমৎকার সুযোগ আসে। আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (সাঃ) থেকে উদ্ধৃত করেছেন:

“যে রমযানে বিশুদ্ধ বিশ্বাসের সাথে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন।”

তেমনি তিনি (সা:) বলেছেন: ঈমান সহকারে রমযানে রাতে যে কিয়াম করবে (রাতে সালাত আদায় করবে), তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। Continue reading

অন্তরের কাঠিন্য – ডঃ আবু আমিনাহ বিলাল ফিলিপস পর্ব -২

[পূর্ব প্রকাশিতের পর........এর আগের লেখাটা রয়েছে এখানে: http://wp.me/p10itM-3k]

এ জীবনে সবচেয়ে উপকারী বস্তু হচ্ছে একটি কোমল হৃদয়। আমরা হৃদয়ের কোমলতা অর্জনে চেষ্টা করবো। কারণ এছাড়া সবকিছুই অর্থহীন ও অপ্রয়োজনীয় হয়ে যাবে। কিভাবে আমরা তা অর্জন করতে পারি ?এটা কোন গোপন বিষয় নয়। এমন কিছু নয় যা অল্প কিছু মানুষ জানে এবং বিশেষ অধিবেশনে এবং জমায়েতে শুধু তা জানানো হয়। যেমন নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “আমি তোমাদের রেখে যাচ্ছি পরিষ্কার সাদা সমতলে, যার দিন তার রাত্রির মতই। যে কেউ তা থেকে বিচ্যুত হবে, সে ধ্বংস হয়ে যাবে।” তাঁর পথ আমাদের কাছে স্পষ্ট করে দেয় কিভাবে আমরা হৃদয়ের কোমলতা অর্জন করব।

প্রথম পদ্ধতি – দুআ

প্রথম উপায় হচ্ছে দুআ করা।হৃদয়কে কোমল করে দেওয়ার জন্য ও তা দয়ায় পূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো কার্যকরী আর কিছু নেই। এটাই তাঁর ওয়াদা যখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে, “আল্লাহ কে ডাক নিশ্চিত হয়ে যে তিনি তোমার ডাক শুনবেন, কিন্তু একই সাথে জেনে রাখো যে আল্লাহ উদাসীন অন্তেরর দুআ কবুল করেন না।” কিন্তু তাতে আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি আমরা শুধু হাত তুলে বলি, “হে আল্লাহ, আমার হৃদয় কোমল করো!” এবং অন্তর থেকে না চাই, তাহলে এটা মৌখিক চাওয়া ছাড়া আর কিছুই নয়! বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে চাইতে হবে, তিনি অন্তরকে কোমল করে দেবেন, “আমাকে ডাক এবং আমি তোমাদের ডাক শুনি।” কুরআনের ভাষায়:

“আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি নিঃসন্দেহে তাদের কাছেই আছি : আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে ; তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে ; যাতে তারা সঠিক পথের অনুসারী হয়।” (সূরা আল বাক্বারাহ, ২ : ১৮৬)

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবাদের জীবনে আমরা যে বহু ঘটনার উদাহরণ পাই, তা একথাই প্রমাণ করে যে শুধু আল্লাহই অন্তেরর পরিবর্তন ঘটাতে সক্ষম। আমরা উমর বিন খাত্তাবের (রা) ঘটনাটি চিন্তা করি।

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলামের প্রতি তাঁর মনোভাব এত কঠোর ছিল যে একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করার জন্য বের হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর প্রচেষ্টা ও ইসলামের প্রসারে ত্যক্ত-বিরক্ত হয়ে তিনি নিজেই ব্যাপারটার একটা নিষ্পত্তি করে ফেলতে চাইলেন। খোলা তলোয়ার হাতে বেরিয়ে গেলেন। পথে একজনের সাথে দেখা হলো, যিনি প্রথমে তাঁকে তাঁর বোনের ব্যাপারে খোঁজ নিতে বললেন। বিস্মিত হয়ে তিনি বোনের বাড়িতে গেলেন, দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বোনকে ও বোনের স্বামীকে প্রহার করে রক্তাক্ত করলেন। তারপর তিনি থামলেন ও দেখলেন তিনি কি করেছেন। ঘরে প্রবেশের পূর্বে তিনি কুরআনের কিছু অংশ শুনেছিলেন এবং তা তাঁর মনকে স্পর্শ করেছিল, কিন্তু তাঁর ক্রোধ সেই ভাবকে অন্তের স্থায়ী হতে দেয়নি। যখন তিনি বোনকে আঘাত করলেন এবং রক্ত প্রবাহিত হল, তাঁর চেতনা ফিরে এল। যা তিনি পূর্বে শুনেছিলেন তা তাঁর অন্তরকে নাড়া দিল। তিনি সেটা আবার শুনতে চাইলেন এবং কুরআনের কিছু অংশ তাঁকে পড়ে শোনানো হলো। তিনি বদলে গেলেন। তাঁর আমূল পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট ছিল। ইনিই উমর। আরেকবার, অন্য কোন সময়ে সাহাবারা তাঁকে দেখলেন তিনি বারবার হাসছেন, তারপর কাঁদছেন। তাঁরা তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন : “আমার মনে পড়েছিল জাহেলী যুগে আমার একটি দেবতা ছিল খেজুরের তৈরি। একদিন আমি এত ক্ষুধার্ত হলাম যে তার একটি টুকরা খেয়ে ফেললাম। তারপর আমি কাঁদছিলাম আমার কন্যার কথা মনে করে যাকে আমি জ্যান্ত কবর দিয়েছিলাম। যখন আমি তাকে গর্তে নামিয়ে দিচ্ছিলাম, সে আমার দাড়িতে লেগে থাকা ধূলা ঝেড়ে দিচ্ছিল।” এবং তিনি তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন। এটাই ছিল তখনকার রীতি—যারা কন্যা সন্তান জন্ম দেওয়াকে অসম্মানজনক মনে করে তাকে হত্যা করতো। তাঁর হৃদয় তখন কত কঠিন ছিল—কত কঠিন সেটা হতে পেরেছিল কন্যাটিকে জীবন্ত পুঁতে ফেলার সময়। কিন্তু তাঁর হৃদয় পরিবর্তিত হয়েছিল। এতখানি যে উমর যখন সালাতে ইমামতি করতেন, কান্নায় তাঁর কন্ঠ এমনভাবে আটকে যেত যে এমনকি তৃতীয় সারি থেকেও লোকে তাঁর কান্নার আওয়াজ শুনত। ইনিই ছিলেন উমর, এমন একজন যিনি এত কঠোর, এত শক্তিশালী, এত সাহসী ব্যক্তি… কিন্তু ইসলাম গ্রহণের সাথে সাথে তাঁর হৃদয় পরিবর্তিত হয়ে গেল। তাই আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর উপদেশ মত আল্লাহর দিকে ফিরে যাওয়া, তাঁর কাছে কোমল হৃদয় চেয়ে দুআ করা এবং নির্ভীক হৃদয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই একই দুআয় তিনি আল্লাহর কাছে এমন চোখ থেকে আশ্রয় চাইতেন যা অশ্রুসিক্ত হয় না, যা কখনো কাঁদে না।

Continue reading

অন্তরের কাঠিন্য – ডঃ আবু আমিনাহ বিলাল ফিলিপস পর্ব -১

হালাল ও হারাম সম্পর্কিত একটি বিখ্যাত হাদীসে  মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তেরর গুরুত্ব সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন :
“আমাদের শরীরে এমন একটি মাংস পিণ্ড রয়েছে যা সুস্থ থাকলে সারা শরীর সুস্থ থাকে আর যা অসুস্থ হলে সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। সেটি হচ্ছে হৃদয়।” [সম্পূর্ণ হাদীসটি হচ্ছে : আন-নু’মান বিন বাশীর কর্তৃক বর্ণিত : আমি আল্লাহ'র রাসূলকে বলতে শুনেছি, “হালাল ও হারাম উভয়েই স্পষ্ট, কিন্তু এ দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়সমূহ যা অধিকাংশ লোকই জানেনা। সুতরাং যে নিজেকে সন্দেহজনক বিষয় থেকে বাঁচিয়ে চলে, সে তার দ্বীন ও সম্মানের সংরক্ষণ করে। আর যে সন্দেহজনক বিষয়ে জড়িয়ে পড়ে, তার উদাহরণ হচ্ছে সেই রাখালের মত যে তার মেষপাল চরায় কোন সংরক্ষিত চারণভূমির কাছাকাছি এমন ভাবে যে, যে কোন মুহূর্তে সে তাতে প্রবেশ করবে। (হে লোকসকল!) সাবধান! প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত সীমানা আছে এবং আল্লাহর সংরক্ষিত সীমানা হচ্ছে তাঁর নিষিদ্ধ বিষয়সমূহ। সাবধান! আমাদের শরীরে এমন একটি মাংস পিণ্ড রয়েছে যা সুস্থ (পরিশুদ্ধ) থাকলে সারা শরীর সুস্থ থাকে, কিন্তু যদি তা কলুষিত হয়ে যায় সারা শরীর কলুষিত হয় এবং সেটি হচ্ছে হৃদয়।”] (বুখারী, প্রথম খণ্ড, দ্বিতীয় পুসক্ত , ৪৯ নং হাদীস)

কথাটি তিনি বলেছেন, প্রথমে একথা ব্যাখ্যা করার পর যে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট এবং এদের মাঝখানের ক্ষেত্রটি অস্পষ্ট যা অনেকেই জানেনা। যাহোক, যা একজন মানুষকে হারাম থেকে বাঁচতে ও হালাল অবলম্বন করতে সাহায্য করে তা হচ্ছে জ্ঞান ; এবং জ্ঞান ছাড়া আর যা একাজটি করতে পারে, তা হচ্ছে অন্তেরর অবস্থা। যদি অন্তর পরিশুদ্ধ হয়, জ্ঞানকে ব্যবহার করে তা হারাম এড়িয়ে চলতে পারে। যদি তা কলুষিত হয়, জ্ঞান কোন উপকারে আসে না এবং মানুষ নিষিদ্ধ বিষয়ে জড়িয়ে পড়ে।

বিদায় হজ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবাদের ও অনাগত মুসলিম জাতিসমূহের উদ্দেশ্যে বলেছিলেন যে, কোন অনারবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই ; কালোর উপর সাদার কোন প্রাধান্য নেই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই শ্রেষ্ঠ যে আল্লাহকে ভয় করে – যে তাকওয়া অর্জন করেছে। এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর তিনি বলেন, “তাকওয়ার অবস্থান হচ্ছে আমাদের অন্তের।” এটি এবং অনুরূপ আরো বক্তব্যে অন্তেরর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে – যাকে আল্লাহ তাঁর সৃষ্ট অন্য সব অঙ্গের উর্ধ্বে স্থান দিয়েছেন।
Continue reading

Gallery

বিদ্আত পরিচিতির মূলনীতি – মোহাম্মদ মানজুরে ইলাহী

ইসলামের আদি ও মৌলিক কান্ডের বাইরে, ইসলামের অসমর্থনে, ইসলামের নামে—বিধান, আচরণ, বা প্রথা—যাই হোক, বিদআদ হিসেবে চিহ্নিত ও বর্জনীয়।রাসূল(সাঃ)সুন্নাত অনুসরণের অপরিহার্যতা সম্পর্কে মুসলিম মাত্রই অবহিত। সুন্নাতের বিপরীত মেরুতে অবস্থান হচ্ছে বিদআতের। সে কারণেই বিদআত থেকে বেঁচে থাকা ওয়াজিব এবং বিদআতে লিপ্ত হওয়া হারাম। বর্তমান সমাজের চালচিত্রে বিদআতের প্রচলন আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সুন্নাত ও বিদআত উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণে পর্যাপ্ত জ্ঞানের যথেষ্ট অভাবই মূলত এর কারণ। সুন্নাত মনে করেই বহু মানুষ বিদআতে লিপ্ত হয়ে পড়ে। এ ভুল ধারণার কারণে বিদআত থেকে মুক্তিলাভ হয়ে পড়ে আরো দুরূহ। শিক্ষিত জনগোষ্ঠীর সবার পক্ষে বিদআতকে চিহ্নিত করা যাতে সহজ হয় সে উদ্দেশ্যে এ প্রবন্ধটি একটি প্রাথমিক প্রয়াস। Continue reading

শাবানের পনেরোতম রজনী উদযাপনের বিধান – আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায


আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। এরশাদ হচ্ছে :

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا-المائدة :3

আজ আমি তোমাদের দ্বীন পূর্ণ করে দিলাম। পূর্ণাঙ্গ করে দিলাম আমার নেয়ামত ; তোমাদের জন্য ইসলাম ধর্ম মনোনীত ও পছন্দ করলাম। (সূরা মায়েদা : ৩)

অপর স্থানে এরশাদ হয়েছে :

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ – الشورى:21

তাদের কি আল্লাহর সমকক্ষ শরিক-দেবতা আছে, যারা তাদের জন্য আল্লাহকে পাশ কাটিয়ে এমন ধর্ম সিদ্ধ করেছে, যার অনুমতি তিনি প্রদান করেননি (সূরা শুরা :২১)

হাদিসে এসেছে :

وفي الصحيحين عن عائشة رضي الله عنها، عن النبي صلى الله عليه وسلم أنه قال : من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد

আয়েশা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আমাদের ধর্মে এমন কিছু আবিষ্কার করল, যা এতে নেই, তা পরিত্যক্ত( বোখারি, মুসলিম) অপর হাদিসে এসেছে :

وفي صحيح مسلم عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في خطبته يوم الجمعة: (أما بعد : فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد (صلى الله عليه وسلم)، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة(

জাবের রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার খুতবায় প্রায় বলতেন: সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ। ধর্মের ভেতর নতুন আবিষ্কার ঘৃণিত ও নিন্দিত। প্রত্যেক বেদআত বিচ্যুতি ও গোমরাহি। (মুসলিম)

আরো অনেক আয়াত, অসংখ্য হাদিস বিদ্যমান, যার মাধ্যমে প্রতীয়মান হয় : এ দ্বীন পরিপূর্ণ, তাতে সংযোজন-বিয়োজনের কোন সুযোগ নেই-সম্ভাবনা নেই। আল্লাহ এ উম্মতের ধর্ম পূর্ণ করে দিয়েছেন, প্রদান করেছেন সমূহ নেয়ামত। দ্বীন সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অন্তর্ধাম হয়নি। তিনি আল্লাহর প্রণয়নকৃত, মনোনীত সমস্ত আমল ও বিধি-নিষেধের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। বাণী ও কাজের মাধ্যমে পেশ করেছেন বাস্তব নমুনা। আরো বলেছেন : যে নতুন কোন বাণী বা আমল আবিষ্কার করে ইসলামের সাথে সম্পৃক্ত করবে, সংশ্লিষ্ট করবে তার আহকামের সাথে, সে আমল বা বাণী খোদ আবিষ্কারকের উপর নিক্ষিপ্ত হবে যদিও তার নিয়ত ভাল হয়। সাহাবায়ে কেরাম রা. এবং ওলামায়ে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী যথার্থভাবে উপলব্ধি ও হৃদয়ংগম করেছেন। প্রত্যাখ্যান করেছেন-নিন্দাবাদ জানিয়েছেন নতুন আবিষ্কৃত আমল তথা বেদআতের প্রতি। ইবনে ওদ্দাহ, তরতুশি, ইবনে শামাদের মত যারা সুন্নত, বেদআতের উপর কিতাব প্রণয়ন করেছেন, তারাও বর্ণনা করেছেন এ বিষয়টি স্পষ্ট করে।
Continue reading