শেয়ার ব্যবসা ~ ইসলামী অর্থনীতি

শায়ক ডঃ মাঞ্জুরে ইলাহী এই অডিও লেকচারে ইসলামী ফিকহ অনুযায়ী কোন ধরণের কোম্পানীর শেয়ার কেনা যাবে এবং হালাল ভাবে কি ধরণের শেয়ার ব্যবসা করা যাবে, সামগ্রিকভাবে ইসলামিক অর্থনীতির উপর বিস্তারিত আলোচনা করেছেন।

  • শেয়ার ব্যবসা – ১ – ডাউনলোড


     
  • শেয়ার ব্যবসা – ২ – ডাউনলোড


(ডাউনলোড লিঙ্কে রাইট বাটন ক্লিক করে সেভ করুন। )

Source: icdbd.org

Gallery

কিয়ামুল লাইলের সমপরিমাণ সওয়াব

সকল প্রশংসা দু’জাহানের পালনকর্তা আল্লাহ তা’আলার জন্য এবং দরূদ ও সালাম নাযিল হোক সর্বশেষ নবী ও রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাথী এবং সকলের ওপর । অতঃপর,কিয়ামুল লাইল বা রাতের সালাতের ফযিলত আল্লাহর নিকট বিশেষ মর্যাদাপূর্ণ কোন … Continue reading

Gallery

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের বিধান

লেখক : সালেহ বিন ফাওযান আল-ফাওযান অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা তাঁর সেই হকের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা তাঁর উম্মতের জন্য অনুমোদন করেছে। আল্লাহ বলেন: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ … Continue reading

Gallery

কীভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব? – ১

This gallery contains 1 photo.

মুমিন মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা ঈমানের এক অপরিহার্য অংশ। আল্লাহ বলেন,

‘‘বল, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দ হওয়ার আশংকা তোমরা করছ, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত।’’ [আত-তাওবাহ: ২৪]

Continue reading

Gallery

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্য-২

This gallery contains 1 photo.

ইসলাম বিনষ্টকারী বস্তু সমূহ ইসলামকে বিনষ্ট করে এমন বস্তু দশটি : এক : আল্লাহর ইবাদাতে কাউকে শরিক বা অংশীদার করা। আল্লাহ বলেন: “নিশ্চয়ই আল্লাহ ইবাদাতে তার সাথে কাউকে শরিক বা অংশীদার মানাকে ক্ষমা করবেন না, এছাড়া যা কিছু আছে তা … Continue reading

Gallery

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্য-১

This gallery contains 1 photo.

প্রতিটি মানুষের উপর যা জানা একান্ত কর্তব্য, যা না জানলেই নয়, সেসব মূলনীতি এই পোস্টে উপস্থাপিত হয়েছে। এতে বর্ণিত মূলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বান্দার জন্য তার রব সম্পর্ক জ্ঞান; তার রব তাকে কী রকম ইবাদাত পালনের নির্দেশ দিয়েছেন- সে জ্ঞান; দীন সম্পর্কে জ্ঞান; লা ইলাহ ইল্লাল্লাহ এর শর্তাবলি; ইসলাম বিনষ্টকারী বেশ কিছু বিষয়াবলি; তাওহীদ ও এর প্রকারভেদ; তাওহীদের বিপরীতে শির্ক ও এর প্রকারভেদ ইত্যাদি। Continue reading

Gallery

আমরা কিভাবে কুরআন বুঝব?-২

কুরআন অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরী। সতর্কতার অভাবে এক্ষেত্রে যথেষ্ট ভুল-ত্রুটি হয়ে যেতেপারে; কেননা অনেক সময় কুরআনের কোন বক্তব্যের সাধারণ অর্থ কেউ বুঝে থাকতে পারেন, অথচ ঐ বক্তব্য দ্বারা বিশেষ অর্থটিই উদ্দেশ্য, সাধারণ ও ব্যাপক অর্থ নয়। কখনো পাঠক বুঝে থাকতে পারেন এমন অর্থ যা বুঝানো কুরআনের উদ্ধেশ্য নয়। এমনটি সাহাবাগণের কারো কারো ক্ষেত্রে ঘটেছিল। [.....]

আনুষাঙ্গিক বিষয়সমূহ:

Continue reading

Gallery

আমরা কিভাবে কুরআন বুঝব?-১

This gallery contains 1 photo.

আল-কুরআনুল কারীম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ ও চিরন্তন মু‘জিযা, বিশ্ব মানবতার মুক্তিসনদ। আল্লাহ সুবহানাহু বলেন,

‘‘হে মানুষ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমাত। বল, ‘আল্লাহর অনুগ্রহে ও রহমাতে’। সুতরাং এ নিয়েই যেন তারা খুশী হয়। এটি যা তারা জমা করে তার চেয়ে উত্তম।”

এতে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট হিদায়াত ও দিক-নির্দেশনা, রয়েছে আলোকবর্তিকা, উপদেশ, রহমত ও অন্তরের যাবতীয় ব্যাধির উপশম। কুরআন বুঝার বিভিন্ন পদ্ধতি ও তাফসীর অধ্যয়ণের ক্ষেত্রে যে সব বিষয়ের প্রতি দৃষ্টি রাখা একান্ত জরুরী তা এ প্রবন্ধে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। Continue reading

Gallery

জীবনের প্রতি বস্তুবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করা এবং এর ক্ষতিকর দিকসমূহ

This gallery contains 1 photo.

জীবনের প্রতি দু‘টো দৃষ্টিভঙ্গি প্রচলিত রয়েছে। একটি হলো বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অপরটি হলো সঠিক (ইসলামী) দৃষ্টিভঙ্গি। এ উভয় দৃষ্টিভঙ্গির প্রভাব মানব জাতির মধ্যে পরিলক্ষিত হয়। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি হলো- মানুষের সমস্ত চিন্তা-চেতনা পার্থিব ও তাৎক্ষণিক ভোগ-বিলাসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং সকল চেষ্টা সাধনা ও পরিশ্রম কেবল এ উদ্দেশ্যেই ব্যয় করা। এসবের পরিণাম কি হতে পারে সে ব্যাপারে তার কোনই চিন্তা ভাবনা থাকে না এবং সে জন্য সে কোন কাজও করে না। পরন্তু এদিকে তার কোন ভ্রূক্ষেপ নেই। সে এও জানে না যে, আল্লাহ তাআলা দুনিয়ার এ জীবনকে আখেরাতের ক্ষেত হিসাবে নির্ধারণ করেছেন। Continue reading

মুসলিম সমাজে সদাচার : সুরা হুজুরাতের আলোকে – এক দিনের একটি পূর্ণাঙ্গ সেমিনার-কোর্স

কোর্সের মূল শিক্ষণীয় বিষয়

Institute for Community Development (ICD) এবার নিবেদন করছে সূরা আল-হুজুরাত এর উপর একদিনের একটি পূর্ণাঙ্গ কোর্স । সূরা আল-হুজুরাত রাসূল (সা.)-এঁর উপর নাযিলকৃত শেষ সূরা সমূহের মধ্যে একটি । সূরাটি মুসলিমদের করণীয় বিভিন্ন সদাচরণের উপর আলোকপাত করেছে যা তাঁদের সামাজিক ব্যবস্থাকে সমুন্নত, সুসংহত এবং সুরক্ষিত করে । একজন মুসলিমের, তার প্রতিপালকের প্রতি কেমন মনোভাব ও দৃষ্টিভঙ্গি থাকবে? তার আচরণ কিভাবে নির্ধারণ এবং প্রভাবিত করবে তার এবং রসূল (সা.)এর সম্পর্ককে? তার এবং সমাজে বসবাসকারী অন্যান্যদের মধ্যকার সম্পর্ক এবং আচরণই বা কি হওয়া উচিত? তিনি কি পরিচিতদের মাঝে সেই প্রিয়মুখ, সবাই যার সঙ্গ ভালবাসে? তার আচরণে মানুষ তার প্রতি,ইসলামের প্রতি আকৃষ্ট হয় কি? তিনি কি সেই মানুষটি হতে চান না যার সম্পর্কে নবী মুহাম্মাদ (সা.) বলেছেন :

নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠদের অন্তর্গত সে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। [বুখারী]

সার্বিকভাবে একজন মুসলিমের এই আচরণ, ব্যক্তি এবং সামষ্টিক পর্যায়ে কিভাবে একটি সমাজে তাওহীদের সমন্বয় ঘটাতে পারে? একটি মুসলিম সামাজিক কাঠামোর উপাদান এবং এর প্রধান লক্ষ্যগুলো কি?

এই কোর্সে অংশগ্রহণ কুর’আনী দৃষ্টিভঙ্গিকে পর্যবেক্ষণের মাধ্যমে এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিশ্চিত করবে, ইন্শা’আল্লাহ । মাত্র ১ দিন-ব্যাপী এই কোর্সে অংশ নিন, যাতে আপনি জানতে পারবেন সেই সদাচার সম্পর্কে, যা আপনাকে মানুষের কাছে প্রিয় আর স্রষ্টার কাছে ভালবাসার পাত্র করে তুলবে । আল কুরআনের ৪৯ তম সূরা আল-হুজুরাতের শিক্ষায় আলোকিত করুন আপনার আচরণ ও জীবন ।

কোর্স পরিচালনায় :

ড.মোহাম্মদ মানজুরে ইলাহী
পি.এইচডি,এম.এ,ইসলামী শরীয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়,মদীনা
সহকারী অধ্যাপক,ইসলামিক স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয়

তারিখঃ বৃহস্পতিবার, ১৭ই মার্চ, ২০১১,
সময়: সকাল ৮:০০ থেকে বিকাল ৫:৩০
স্থানঃ মাল্টি পারপাস হল, ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আই .ডি.ই.বি ভবন), ১৬০/এ কাকরাইল, ঢাকা-১০০০

রেজিষ্ট্রেশন করুন: http://www.icdbd.org/Hujurat/rejistresana.html

Gallery

বিদ্আত পরিচিতির মূলনীতি – মোহাম্মদ মানজুরে ইলাহী

ইসলামের আদি ও মৌলিক কান্ডের বাইরে, ইসলামের অসমর্থনে, ইসলামের নামে—বিধান, আচরণ, বা প্রথা—যাই হোক, বিদআদ হিসেবে চিহ্নিত ও বর্জনীয়।রাসূল(সাঃ)সুন্নাত অনুসরণের অপরিহার্যতা সম্পর্কে মুসলিম মাত্রই অবহিত। সুন্নাতের বিপরীত মেরুতে অবস্থান হচ্ছে বিদআতের। সে কারণেই বিদআত থেকে বেঁচে থাকা ওয়াজিব এবং বিদআতে লিপ্ত হওয়া হারাম। বর্তমান সমাজের চালচিত্রে বিদআতের প্রচলন আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সুন্নাত ও বিদআত উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণে পর্যাপ্ত জ্ঞানের যথেষ্ট অভাবই মূলত এর কারণ। সুন্নাত মনে করেই বহু মানুষ বিদআতে লিপ্ত হয়ে পড়ে। এ ভুল ধারণার কারণে বিদআত থেকে মুক্তিলাভ হয়ে পড়ে আরো দুরূহ। শিক্ষিত জনগোষ্ঠীর সবার পক্ষে বিদআতকে চিহ্নিত করা যাতে সহজ হয় সে উদ্দেশ্যে এ প্রবন্ধটি একটি প্রাথমিক প্রয়াস। Continue reading